• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

   ৫ মে ২০২৫, ০৩:০২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

দুই দিনের সফরে সোমবার (৫ মে) ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তিনি অবৈধ অভিবাসী ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক বিষয় আলোচনায় আসতে পারে।

সফরের প্রথম দিন বিকালে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। ঢাকায় ইতালি দূতাবাস সন্ধ্যায় তার সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসীকল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।

এর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মাত্তেও পিয়ান্তেদোসির সৌজন্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাতে যোগ দেবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বিকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা