• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স
পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ইনফিনিক্স একমাত্র স্মার্টফোন কোম্পানি হবে, যারা বিশ্বব্যাপী পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইনফিনিক্স তাদের নতুন জিটি সিরিজের উন্মোচনের ঘোষণা দিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

মালয়েশিয়ায় আয়োজিত জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এর মধ্য দিয়ে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনী উপস্থাপন করেন।

এই আন্তর্জাতিক উদ্যোগ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের মতো উদীয়মান বাজারে, যেখানে মোবাইল গেমিংবিশেষ করে পাবজি মোবাইলতরুণদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিনোদন, যোগাযোগ এবং আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত।

বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ইনফিনিক্স। কোম্পানির তরুণ-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

আসন্ন জিটি সিরিজ ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। মোবাইল গেমিংয়ের জন্য পারফরম্যান্স, সাড়া দেওয়ার গতি এবং হার্ডওয়্যার অপটিমাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি বাজারে আসবে।

এই অংশীদারিত্বকে ইনফিনিক্সের জন্য বৈশ্বিক মোবাইল গেমিং খাতে উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তরুণ ব্যবহারকারীদের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে, এটি একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা / এমটি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ