• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

দেশের প্রযুক্তি

বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৬:২৪ পি.এম.
শেয়ার করুন 0
বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর
বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

নিজস্ব প্রতিবেদক
 
বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস-এর নতুন মডেলের (ইভনিয়া গেইমিং, বিজনেস সিরিজ, ক্রিয়েটর সিরিজ, স্মুথ টাচস্ক্রীন) মনিটর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত করেছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্রান্ড পিএলসি। গেমার, প্রফেশনাল এবং বিজনেস ব্যবহারকারীদের জন্য উপযোগী এই মনিটরগুলোতে রয়েছে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স টাইম এবং আধুনিক কানেক্টিভিটি সুবিধা।
 
নতুন এই মনিটরগুলোর মধ্যে রয়েছে কিউডিওলিড, আইপিএস এবং ভিএ প্যানেলযুক্ত ডিসপ্লে, যা ২কে কিউএইচডি ও ৪কে আলট্রা এইচডি রেজুলেশন সাপোর্ট করে। ৩৬০হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ০.০৫ মিলি সেকেন্ড পর্যন্ত রেসপন্স টাইম, এএমডি ফ্রি-সিঙ্ক প্রিমিয়াম প্রো, এনভিডিয়া জি-সিঙ্ক কম্প্যাটিবিলিটি, এইচডিআর ১০ ও এইচডিআর ৪০০ প্রযুক্তি, ট্রু ১০-বিট কালার, ΔE < ২ ক্যালিব্রেশন এবং এআই অ্যামবিগ্লো যা স্বয়ংক্রিয়ভাবে আলোকে পরিবেশ ও কনটেন্ট অনুযায়ী সমন্বয় করার মতো ফিচার গেমারদের জন্য নতুন মাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
 
অফিস ও মাল্টিটাস্কিং ব্যবহারের জন্য মনিটরগুলোতে রয়েছে থান্ডারবোল্ট ৪ ও ইউএসবি-সি পোর্ট, আরজে৪৫ ল্যান, স্মার্ট কেভিএম সুইচ, ৫ মেগাপিক্সেল পপ-আপ ওয়েবক্যাম (অটো ফ্রেমিং ও নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোনসহ), ইনবিল্ট স্পিকার এবং বিভিন্ন অবস্থায় ব্যবহারের সুবিধার্থে স্মার্টআর্গো বেজ ও ভ্যারিয়েবল স্ট্যান্ড।
 
এছাড়া ১০ -পয়েন্ট টাচ স্ক্রিন, ৭এইচ হার্ডনেস, ডিসপ্লেপোর্ট, এইচডিএমআই, ভিডি-জি-এ, ডিভি-আই-ডি ও ইউএসবি ৩.২ সহ পূর্ণ সংযোগ সুবিধা থাকায় মনিটরগুলো ইন্টারঅ্যাকটিভ এবং কাস্টমার সার্ভিস ব্যবহারের জন্যও উপযোগী।প্রতিটি মনিটরের সাথেই থাকছে ৩ বছরের ওয়ারেন্টি এবং উন্নত গ্রাহক সেবা।
 
গ্লোবাল ব্রান্ড পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেছেন, “ফিলিপসের এই মনিটরগুলো বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য এক নতুন বিপ্লব আনবে। আমাদের উদ্দেশ্য হল, আন্তর্জাতিক মানের পণ্য ও প্রযুক্তি দেশের বাজারে সহজলভ্য করা।”
 
দেশের সকল অনুমোদিত রিটেইল আউটলেট, অনলাইন প্ল্যাটফর্ম এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর নিজস্ব ওয়েবসাইটেও ফিলিপসের নতুন মনিটরগুলো এখন পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা / এমটি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ