• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভারত যেভাবে পুশ ইন করছে তা ঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা

   ৭ মে ২০২৫, ০৭:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
সীমান্তে ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার ৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। এদের মধ্যে কোনো বাংলাদেশি থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় মাধ্যমে গ্রহণ করবে ঢাকা। তবে এভাবে নয়। ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয়।’

এদিকে বুধবার খাগড়াছড়িতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন।

এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদেরকে দাবি, গুজরাট থেকে উড়োজাহাজে করে সীমান্তে এনে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। আটককৃতরা বাংলা ভাষাভাষী। 

একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করা হয়। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করছে বিজিবি।

আর কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকে রোহিঙ্গা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘কুড়িগ্রাম ও খাগড়াছড়ি দিয়ে কয়েকজনকে পুশইন করার যে খবর আসছে বাংলাদেশ তা যাচাই করবে। শুধু বাংলাদেশের নাগরিক হলে আমরা নেবো। বিষয়টি দিল্লীকে জানানো হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা