• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লক্ষ্য পূরণে ঐক্য দরকার : আলী রীয়াজ

   ৮ মে ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে ‘আদর্শ’ মনে করবে। আর সেই লক্ষ্য পূরণে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর এ ঐক্যের জায়গায় আসতে হবে, জনগণকে এ ঐক্যের জায়গায় থাকতে হবে, তবেই এটা অর্জন করা সম্ভব।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ছিলাম, সেইভাবে ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের পরিবর্তনের ধারা সূচনা করতে পারব। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ জায়গা বলে বিবেচনা করবে৷ এটা গত ৫৩ বছর ধরে মানুষের আকাঙ্ক্ষা এবং গত ১৬ বছরের সংগ্রাম। যে সংগ্রামে প্রচুর মানুষ প্রাণ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন।

দেশের জনগণকে ঐক্যের জায়গায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছন, প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের তরুণ ও নাগরিকদের এভাবে পথে নেমে প্রাণ দিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। আশা করি রাজনৈতিক দল ও শক্তিগুলোকে এক জায়গায় আনতে পারব। জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করছে।

আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদের’ বিরুদ্ধে লড়াই করা প্রতিটি রাজনৈতিক দল ও শক্তির লক্ষ্য হল বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকে। তাদের লক্ষ্য হচ্ছে, যেন গুম, খুনের শিকার হতে না হয়। নাগরিকের অধিকার সুরক্ষার জন্য স্বাধীন বিচার বিভাগ থাকে, যেন জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকে, যেন এক ব্যক্তি প্রধানমন্ত্রী বা যাই হোন না কেন, (তিনি যেন) আইনের ঊর্ধ্বে না যান এবং ক্ষমতা যাতে কেন্দ্রভূতী না হয়। সে লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলটির ১৫ সদস্য সংলাপে অংশ নিচ্ছেন।

সংস্কার নিয়ে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতৃত্বে লড়াই শুরু হয়েছিল বলে মন্তব্য করে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, তখন মানুষ সংস্কার বুঝত না। আমাদের টিপ্পনী দিত। বলত জাফরুল্লাহ সাহেব, বাবলু সাহবেরা কি বলতেছে? সংস্কার আবার কি? কিন্তু আজকে সংস্কার বাংলাদেশের জন্য অপরিহার্য ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে জাতির সামনে এসেছে। এটি জনপ্রিয় হয়েছে। আমরা এমন একটি সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যার মাধ্যমে নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, তাকে প্রতিষ্ঠিত করতে পারব। এ সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, যাতে ভবিষ্যতে আর কোনোদিন ফ্যাসিবাদী ও স্বৈরাচারের আবির্ভাব না হয় সে জন্য আলোচনার টেবিলে এসেছি।"

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ভাসানী অনুসারী পরিষদ ১২৯টিতে একমত হয়েছে, ১২টিতে দ্বিমত পোষণ করেছে, ১৯টিতে আংশিকভাবে একমত হয়েছে এবং ৬টিতে মতামত দেয়নি।

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন।

পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এরপর সেই মতামত ধরে সংশ্লিষ্ট দলের সঙ্গে সংলাপ চলছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী