• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৯৯৯ এ মেয়ের ফোন

বাবাকে হত্যা করেছি ধরে নিয়ে যান-জান্নাত

   ৮ মে ২০২৫, ০৪:৫৭ পি.এম.

সাভার প্রতিনিধি
সাভারে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে মেয়ে জানায়, আমি আমার বাবাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। পরে মেয়ের কাছ থেকে লোকেশন পেয়ে পুলিশ মেয়েকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

ঘটনাটি ঘটেছে সাভার পেরৗ এলাকার মজিদপুরের কাঠাল বাগান মহল্লার আবদুল কাদেরের মালিকানাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ম তলার ফ্লাটে। ওই ফ্ল্যাটে বাবা-মেয়ে দুজনেই বসবাস করতেন।

বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। হত্যাকারী মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ।

সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে এক মেয়ে জানান, আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়ে জান্নাত জাহান শিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে তাদের ফ্ল্যাটে কি হয় না হয় আমরা কিছুই জানতাম না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গত ২০২২ সালে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় পিতা আব্দুর সাত্তার বেশ কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে নিজের ভুল স্বীকার করে মেয়ের সাথে আবার বসবাস শুরু করেন সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। মেয়েকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। অবশেষে বুধবার দিবাগত রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে খেতে দেয়। পরে তার পিতা ঘুমিয়ে পড়লে ভোরের দিকে জান্নাত ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে হত্যার বিষয়টি জানায়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানায়, ফ্লাটে বাবা-মেয়ে দুজনে বসবাস করতো। জান্নাতের মায়ের সাথে তার বাবার কোন সম্পর্ক ছিল না। জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোঁড়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার