• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

হাতিরঝিলে গুলি, সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যদের ত্রাস সৃষ্টি


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০১:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যরা। গুম, খুন, প্রকাশ্য, গুলি এহেন সব ধরনের অপরাধ প্রকাশ্যে সংগঠিত করছে এই গ্রুপের চিহিৃত সদস্যরা। দিনে দুপুরে এই সন্ত্রাসীরা প্রশাসনের ছত্র-ছাড়ায় ওপেন সিক্রেট অপরাধ করেই যাচ্ছে। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে রামপুরা-হাতিরঝিল এলাকায়। এতোকিছুর পরও প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে, উল্টো ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে নানাবিধ হেনস্তার শিকার হচ্ছেন। বেশকিছু ভুক্তভোগী ভিওডি বাংলার কাছে এমনটাই অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার (৮ মে) আনুমানিক রাত ৮ টা রাজধানীর হাতিরঝিল এলাকার বাগিচার টেক, ২২ নং ওয়ার্ডের একটি বাসায় মুখোশ পরিহিত ৪ জন বন্দুকধারী লোক এসে ভয়-ভীতি দেখানোর এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনার সূত্র ধরে ভিওডি বাংলা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে যে ঘটনাটি চিহ্নত সন্ত্রাসী বাহিনী বাদশার পালিত সদস্যরাই সংঘটিত করেছে।

ঘটনার বিবরণে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে, বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই করে চিহ্নিত বাদশা গ্রুপের সদস্যরা। একপর্যায়ে ভুক্তভোগীকে গুরুতর আঘাত ও মারধর করে ছিনতাইকারীরা। 

ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করতে অসম্মতি জানায়। কেন ভুক্তিভোগী থানায় গিয়েছে সন্ত্রাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাসায় এসে নানা হুমকি ধামকি ও বন্দুক প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রীকে সন্তাসীরা ভয়-ভীতি দেখানোর একপর্যায়ে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর