• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গুম বিএনপি নেতা সুমনের বাসায় পুলিশ: এসআই প্রত্যাহার

   ৯ মে ২০২৫, ০২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গুমের ভুক্তভোগী বিএনপি নেতা সাজেদুল সুমনকে গ্রেফতার করতে যাওয়া তেজগাঁও থানার এসআই আকরামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। এদিন সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। ওই দলের সদস্যদের সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানতেন না, সেটি এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। তাদের পূর্ব ধারণা না থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য এরইমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন সুমন। তিনি ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিখোঁজের দিন তার সঙ্গে ছিলেন আরো পাঁচজন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী