• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আ’লীগের কার্যক্রম

   ১১ মে ২০২৫, ০১:৪৭ পি.এম.
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের ক্রিনশট

নিজস্ব প্রতিবেদক

জুলাই ঐক্যের টানা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত অনুযায়ী শুধু মাঠের রাজনীতিই নয়, অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে দলটির কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার স্পেসে আওয়ামী লীগের সবধরনের প্রচার-প্রচারণা ও কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

রোববার (১১ মে) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পরিপত্র জারি হলে বিটিআরসির মাধ্যমে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে, যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়।’

উল্লেখ্য, ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরপরই ওই পেজে একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয় এবং পরে দলীয় বিবৃতিও প্রকাশ করা হয়। এরপরও পেজটি থেকে নিয়মিত পোস্ট করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিপত্র জারির পর অনলাইনেও আওয়ামী লীগের কোনও ধরনের কার্যক্রম সহ্য করা হবে না।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী