• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ছাত্র-তরুণদের প্রতি মারুফ কামালের সতর্ক বার্তা


প্রকাশ:  ১১ মে ২০২৫, ০৪:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্র-তরুণদের প্রতি মারুফ কামালের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক

তরুণ ছাত্র রাজনীতিবিদদের সতর্ক করলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার (১১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র রাজনীতিবিদদের সতর্কতামূলক পরামর্শ দেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মারুফ কামাল লিখেন, ‘একটা সময় এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল প্রধান অ্যাক্টর। তারা অ্যাক্ট করতো আর বাদ বাকি সবাই তাদের অ্যাকশনের ব্যাপারে রিঅ্যাক্ট করতো। ফলে তাদের প্রতিদ্বন্দ্বীকেও অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত হতে হতো। রাজনীতিতে কোনো দল প্রধান অ্যাক্টর হলে তারা প্রধান ফ্যাক্টরও হয়ে ওঠে।’

আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে এখন প্রধান অ্যাক্টর কারা সেই প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘এখন রাজনীতিতে মেইন অ্যাক্টর কারা? চব্বিশের অভ্যুত্থানের ছাত্র-তরুণেরা কি প্রধান অ্যাক্টর হয়ে উঠছেন? বিএনপি-জামায়াত সহ বাকি দলগুলোকে কি তাদের কর্মকাণ্ড ছাত্র-তরুণদের করা অ্যাকশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্ণয় করতে হচ্ছে?’

এরপর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি লিখেন, ‘তাহলে তো ক্রমে তারা অপ্রধান হয়ে যাবেন। কাজেই রাজনীতিতে তাদের নিজেদের পথরেখা স্পষ্ট করতে হবে এবং নেতা-কর্মী-সমর্থকের বাইরে ব্যাপক জনমতকে সেদিকে টেনে আনতে হবে।’

পোস্টের শেষাংশে মারুফ কামাল খান লিখেছেন, ‘প্রধান অ্যাক্টর হবার একটা বড় ঝুঁকি বা বিপদ আছে। যারা প্রধান অ্যাক্টর হয় তারা ফ্যাসিবাদী বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। ছাত্র-তরুণদের সেটা মাথায় রাখতে হবে।’

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্ররা ইতোমধ্যেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সবশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেও অগ্রণী ভূমিকা ছিল রাজনীতিতে আসা এসব ছাত্রদের। অনেক ক্ষেত্রে এসব তরুণ দলের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিএনপি-জামায়াতসহ বাকিরা তাদের অ্যাকশন নির্ণয় করছেন। যা নিয়েই ছাত্র-তরুণদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এ প্রেস সচিব।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাবেক বনমন্ত্রীর বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান
ছবি:সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন-পর্যটন খাতের নতুন প্রকল্প নিয়ে পর্যালোচনা