• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

   ১২ মে ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ওই সময় সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এর আগে এক ফেসবুক পোস্টে তাজুল ইসলাম জানান, ‘আশা করছি, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

তিনি আরও লেখেন, ‘চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই সপ্তাহেই ফরমাল চার্জ দাখিল করা হবে। ইনশাআল্লাহ, জুলাই গণহত্যার বিচার শুরু হবে।’

ট্রাইব্যুনালের একটি আদেশে জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা অপর একটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীসহ সারাদেশে নির্বিচারে গুলি চালানো হয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর চালানো সেই হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা