• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

মনববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা

জুলাই ফাউন্ডেশন পরিচালনা করছে ফ্যাসিস্টের সহযোগীরা


প্রকাশ:  ১২ মে ২০২৫, ০১:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশন এখন পরিচালিত হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সহযোগীদের মাধ্যমে। এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। 

সোমবার (১২ মে) সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষেভ কর্মসূচি চলাকালে তারা এমন মন্তব্য করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের অপসারণ দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শহীদ ও আহতদের পরিবার।

বিক্ষুব্ধরা বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শহীদ বা আহত পরিবারের কেউ নন। বরং তারা জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী শাসকদের সহযোগী ছিলেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। 

মানববন্ধনে শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পদ পেয়েছেন, আজ তারাই আমাদের অবমূল্যায়ন করছেন। তিনি দাবি জানান, ফাউন্ডেশনের সকল গুরুত্বপূর্ণ পদে যেন শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়া হয়।

শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, আমরা চাই যোগ্য ও প্রাপ্য মানুষরা—শহীদ ও আহতদের পরিবার—এই ফাউন্ডেশনে দায়িত্ব পাক।

কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তারা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।

তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো সাধারণ সভা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। শহীদ পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২