• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

   ১২ মে ২০২৫, ০৩:০৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গরুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেওয়া হবে। গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি, সে চেষ্টায় কাজ চলছে।’

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।

ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলেও জানান ফাওজুল কবির। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী