• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এনবিআর বিলুপ্তের প্রতিবাদে কলম বিরতি

   ১৪ মে ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে তিন দিনের কলম বিরতি পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা। অনতিবিলম্বে এটি পুনঃবিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ মে) সকাল থেকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দেশব্যাপী সকল কাস্টমস হাউজ, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে কর্মবিরতি চলছে। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

‘এনবিআর ঐক্য পরিষদ’ প্ল্যাটফর্ম জানায়, এনবিআর সংস্কারকে স্বাগত জানাচ্ছি। তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করা হয়েছে। যা যুক্তিসংগত নয়।

অনতিবিলম্বে এটি পুনঃবিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কণ্ডু বলেন, আজ সকাল থেকে আমাদের এ কলমবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি না আদায় হলে তিন দিন পর্যন্ত এ কলমবিরতি চলবে। এরপরও দাবি আদায় না হলে আমরা আলোচনা করে নতুন কর্মসূচি দেব।

সাধন কুমার আরও বলেন, আমাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের ওপর মহল থেকে কোনো সাড়া পাইনি। আশা করি, গণমাধ্যমের মাধ্যমে সরকারের ওপর মহল এরই মধ্যে আমাদের দাবির বিষয়টি জেনেছেন। ফলে তাদের থেকে ভালো সাড়া পাব বলে আশা করছি।

এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে দেশের ঐতিহ্যবাহী সংস্থা এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আইএমএফের শর্ত মানতে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে সোমবার দিবাগত রাতে সরকারি এ প্রজ্ঞাপন জারি হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী