• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

   ১৪ মে ২০২৫, ০৫:৫৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ডলার বাজারকে পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।

গভর্নর বলেন, ‘বাজারভিত্তিক করা হয়েছে ডলারের বিনিময় হার। এতে বাজারে ডলারের সংকট থাকবে না। যদি কোনো বড় ধরনের আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, কিছু অসাধু প্রতিষ্ঠান বাজারকে অস্থির করার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক তা প্রতিহত করার পূর্ণ সক্ষমতা রাখে। চিন্তার কিছু নেই, আমরা সময়ের অপেক্ষায় ছিলাম, এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।

ড. মনসুর বলেন, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং চীন আমাদের পাশে আছে। আইএমএফ-এর ১.৩ বিলিয়ন ঋণ ছাড় হলে জুন মাসের মধ্যেই সব ঋণ‌ই চলে আসবে। বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের মাটিতেই নির্ধারণ হবে। অযৌক্তিক দামে ডলার কেনার প্রয়োজন নেই, কারণ বাজারে যথেষ্ট ডলার রয়েছে।

তিনি বলেন, আমরা বলেছি, প্রভিশন সংরক্ষণ না করে কেউ এক টাকাও লভ্যাংশ দিতে পারবে না। আগে এটা কার্যকর করা যায়নি, কিন্তু এবার আমরা তা বাস্তবায়ন করেছি। ব্যাংক রক্ষার জন্য নয়, আমরা এসেছি আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য। যদি প্রয়োজন হয়, দুর্বল ব্যাংকগুলোর মার্জার বা অবসায়ন করা হবে। অনিয়ম পেলে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি