• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ:  ১৪ মে ২০২৫, ০৬:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রি প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এনজিও সংস্থা লাইট হাউজের বাস্তবায়নে  কুড়িগ্রাম জেলা শহরের টেরেডাস হোমস সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

লাইট হাউস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এনজিওটির প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ।

কর্মশালায় বক্তব্য দেন লাইট হাউজের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার সম্মতি উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাঈদ আশরাফুল ইসলাম সহ আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন,  জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।

ভিওডি বাংলা/ ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা