• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হচ্ছে: ছাত্রশিবির সভাপতি

   ১৪ মে ২০২৫, ০৭:৩৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১৪ মে) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে এ অভিযোগ করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত এবং প্রতিবন্ধকতার মুখে হলেও সব আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেই সুযোগ থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবিগুলি তুলেছিল, সেগুলোর প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই। যদিও শিক্ষার্থীদের বিভিন্ন সময় আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু তাদের দাবি কখনো বাস্তবায়িত হয়নি।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাদের ন্যায্য দাবি জানাচ্ছিল, তাদের ওপর পুলিশের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণ অগ্রহণযোগ্য এবং এর বিচার হওয়া উচিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি দাবি জানাচ্ছি, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে নেয়া উচিত। না হলে আন্দোলন চলতে থাকবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য