• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন

গরু নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী


প্রকাশ:  ১৫ মে ২০২৫, ০৫:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

স্বামীর কাছ থেকে পাওনা ঋণের টাকা না পেয়ে এক নারীর শেষ সম্বল দুধেল গরুটি নিয়ে গেছেন এক বিএনপি নেতা। অসহায় ওই নারী বাছুরটিকে কোলে করে বিচার চাইতে সকালে হাজির হন আদালতে।

বৃহস্পতিবার (১৫ মে) ঝালকাঠি জেলা আদালতে এ ঘটনা ঘটে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ভুক্তভোগী গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকায় নেই এবং তিনি কোনো খোঁজও রাখছেন না। নারগিস একটি গার্মেন্টসে কাজ করে কষ্ট করে কিছু টাকা জমিয়ে সম্প্রতি একটি দুধেল গরু কেনেন। সেই গরুর একটি এক মাস বয়সী বাছুরও রয়েছে।

কিন্তু তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার সকালে দুধেল গরুটি নিয়ে যান।

মা গরুটিকে নিয়ে যাওয়ায় বুকের দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি। আদালত চত্বরে বসে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়ান নারগিস।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে নারগিসের স্বামী আবু বকরকে আমি ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে সেই টাকা এখন ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেওয়ায় আমি গরুটি নিয়ে গেছি।

তবে এ ঘটনায় এখনো আদালতে কোনো মামলা হয়নি।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় গরুর বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য নারগিস গৃহবধূ বেলাল খানের বাড়ির উদ্দেশে রওনা দেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট