• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন

পিএমএনসি ২০২৫-এর অফিসিয়াল গেমিং ফোন পার্টনার ইনফিনিক্স


প্রকাশ:  ১৫ মে ২০২৫, ০৬:১৪ পি.এম.
শেয়ার করুন 0
পিএমএনসি ২০২৫-এর অফিসিয়াল গেমিং ফোন পার্টনার ইনফিনিক্স
পিএমএনসি ২০২৫-এর অফিসিয়াল গেমিং ফোন পার্টনার ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক

তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, ২০২৫ সালের পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতা (পিএমএনসি) বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।

গত ৮ থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত পিএমএনসি ২০২৫-এর চূড়ান্ত পর্বে দেশের শীর্ষস্থানীয় ১৬টি দল অংশগ্রহণ করে। সেখানে বিজয়ী হয়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে দলগুলোর মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং ২০২৫  সালেরপিএমএসএল সিএসএ স্প্রিংআসরে অংশগ্রহণের টিকিট।

এই সহযোগিতার মাধ্যমে ইনফিনিক্স প্রযুক্তিনির্ভর প্রচারণা, লাইভস্ট্রিম কাভারেজ এবং বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাটিকে সমর্থন করেছে। এর মাধ্যমে ইনফিনিক্সের জেন-জি প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং মোবাইল গেমারদের প্যাশনকে উদ্দীপ্ত করার জন্য অত্যাধুনিক ডিভাইস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

এটি ইনফিনিক্সের বৃহত্তর দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন, যা বাংলাদেশের দ্রুত বর্ধমান গেমিং ইকোসিস্টেমে একটি প্রধান অংশ হতে চায়। পিএমএনসি-এর মতো বিখ্যাত প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে, ইনফিনিক্স তার গেমিং-ফোকাসড স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছেযেগুলো মসৃণ গেমপ্লে, রেসপন্সিভ টাচ, দীর্ঘ ব্যাটারি জীবন, এবং উন্নত কুলিং সুবিধা প্রদান করে। পাশাপাশি, এটি তরুণ ই-স্পোর্টস প্রতিভাদের স্বপ্নের বাস্তবায়নে সহায়ক হচ্ছে।

পিএমএনসি ২০২৫ এর চূড়ান্ত পর্বের সমাপ্তিতে, এ১ ইস্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তারাপিএমএসএল সিএসএ স্প্রিং ২০২৫’-এ অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

এই উদ্যোগের মাধ্যমে ইনফিনিক্স তার যুব সংস্কৃতি, উদ্ভাবন, এবং মোবাইল গেমিং এক্সিলেন্সের প্রতি তার প্রতিশ্রুতি দৃঢ় করেছে। এই পদক্ষেপের মাধ্যমে, ইনফিনিক্স প্রমাণ করেছে যে তারা গেমিং এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে সব সময় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করতে প্রস্তুত।

ভিওডি বাংলা / এমটি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ