• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাহফুজকে পানির বোতল ছুড়ে মারা সেই যুবক আটক

   ১৬ মে ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনের মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ভরা পানির বোতল ছুড়ে মারা সেই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান।

তিনি জানিয়েছেন, ‘এ ঘটনায় একজন যুবককে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান উপদেষ্টা মাহফুজ আলম। কিছু সময় পর হঠাৎই একটি ভরা পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর কথা শেষ না করেই চলে যান মাহফুজ।

জানা গেছে, বোতল ছুড়ে মারা ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

যদিও এ ঘটনায় ওই যুবকের দাবি, তিনি মাহফুজকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারেননি। আন্দোলনের তাৎক্ষণিক উত্তেজনায় বোতলটি তিনি উপরের দিকে মেরেছিলেন, দুর্ভাগ্যক্রমে সেটি উপদেষ্টার মাথায় গিয়ে পড়ে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী