• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোহনগঞ্জ প্রতিনিধি

নেত্রকোণা জেলার হাওর উপজেলা মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার (১৭মে) সকাল ৭ টায় উপজেলার ৪ নং মাঘান ইউনিয়নের পেরিরচর গ্রামের পেরির বিলে থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুজন একই গ্রাম পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)।

তাদের প্রতিবেশী এবং ৪নং মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ জানান, গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় পাপ্পু মিয়া ও তানজিদ নৌকা দিয়ে পেরিরচরের পেরিরবিলে মাছ ধরতে যায়। সাড়ে চারটার দিকে বজ্রপাত হলে উভয়ই বজ্রপাতে মারা যান। পরিবারের লোকজন মনে করছেন তারা দূরে কোথাও মাছ ধরতে গিয়েছে। তাই তারা রাতে খোঁজাখুঁজি করেনি। 

আজ সকালে দুজনের কেউই বাড়ি ফিরে না আসায় বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাতটায় সময় পাপ্পু মিয়ার স্ত্রী সুবর্ণা আক্তার পেরিরচর পেরির বিলে এসে নৌকায় দুজনের লাশ দেখতে পান এবং তার চিৎকারে আশেপাশের লোকজন এসে লাশ দুটি উদ্ধার করেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, মৃতরা উপজেলার পেরিরচর গ্রামের বাসিন্দা এবং মামাতো-ফুফাতো ভাই। আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে টিম পাঠাই। লাশ দুটি পরিবারের কাছে দাফন করার জন্যে হস্তান্তর করা হয়েছে। সরকারি সহায়তার জন্যে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

বজ্রপাতে মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তিনি জানান, মৃতদের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
ছবি: সংগৃহীত
জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ