• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গেজেট প্রকাশের ২০ দিন পরও শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি সরকার


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
গেজেট প্রকাশের ২০ দিন পরও শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও সরকার মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (১৭মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে দেয়া রায়ের যারা সমালোচনা করছেন তারা আদালত অবমাননা করছেন বলে মন্তব্য করেছেন ইশরাক।

 ইশরাক বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সকল আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায় বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন।
 
তিনি বলেন, আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়েছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়।
 
গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
 
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদের অধীনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। সরকারের ভেতরেই আরেকটি দল হয়েছে যারা নিজেদের জন্য কাজ করছে। এনসিপির পক্ষ থেকে বিচারক ও বিচারকার্য নিয়ে বিষোদগার করা হচ্ছে। এমনকি তাদের স্বার্থে প্রশাসকও নিয়োগ দিতে চাচ্ছে।

তিনি বলেন, চলমান আন্দোলনের জন্য আমি কোনো ঘোষণা দেইনি, তাই আন্দোলন নিয়ে কোনো পদক্ষেপের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকারকেও অস্বীকার করতে পারি না। যারা বাধা দিয়েছে তারা ফ্যাসিবাদের দোসর।
 
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
 
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা