• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৯:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯

ডেস্ক রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নয়জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট তিন হাজার ৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৬৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
খুলনার সিটি ইন হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসাবিষয়ক সেমিনারে বক্তব্য দেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। ছবি: ভিওডি বাংলা
খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার
ফাইল ছবি
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৯৭