• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদবঞ্চিত ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লায় বিএনপির অফিসে অগ্নিসংযোগ


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৯:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
দীর্ঘদিনের অবহেলা ও মূল্যায়নের অভিমান বুকে চেপে বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, 'অবৈধ কমিটি মানি না' স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। পরে আগুন ধরিয়ে দেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাপ্তরিক সামগ্রি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ডাকা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

দলীয় সূত্র বলছে, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীরা মূলত ছাত্রদলের একাংশের নেতাকর্মী, যারা দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন। তাদের অভিযোগ, ত্যাগ-তিতিক্ষার পরও সদ্য ঘোষিত কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে তারা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত চলছে।

বিএনপির কোনো পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় রয়েছেন।

স্থানীয় প্রশাসন বলেছেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা