• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছেলেকে থানায় দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে আহত করার অভিযোগে নাফিজ ফয়সাল আকাশকে (২৫) থানায় সোপর্দ করেছেন তার বাবা।

নাফিজ ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উল্লাপাড়া গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে। ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে ভিপি পাশা নামে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।  

শনিবার (১৭ মে) বিকাল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।  

থানা সূত্রে জানা যায়, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আকাশ। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনাকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করা হয়। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেন তার বাবা।

এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, ‘আমি আপোষহীন নেত্রীর কর্মী কোন অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন এ্যারেস্ট দেখানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
ছবি: সংগৃহীত
জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ