• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন

হজ্ব ক্যাম্পে নির্বাচিত ইবি রোভার স্কাউট গ্রুপের সাঈম


প্রকাশ:  ১৮ মে ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সিনিয়র রোভার মেট খন্দকার আবু সাঈম এবারের হজ্ব ক্যাম্প-২০২৫ এ সেবাদানে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

আগামী ১৯ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকার আশকোনায় অনুষ্ঠিতব্য এই হজ্ব ক্যাম্পে তিনি দায়িত্ব পালন করবেন। দীর্ঘ দশ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হয়ে হজ্ব ক্যাম্পে দায়িত্ব পেয়েছেন তিনি।

এ বিষয়ের খন্দকার আবু সাঈম বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট  হিসেবে হজ্ব ক্যাম্প-২০২৫-এ সেবাদানে অংশ নিতে পারা আমার জন্য এক অনন্য গর্ব ও আত্মতৃপ্তির বিষয়। আল্লাহর মেহমানদের সেবা করার এই সুযোগ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। এছাড়াও রোভার স্কাউট হিসেবে দেশের সেবায় কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। হজ্ব ক্যাম্পে কাজ করার মাধ্যমে আমি সেই দায়িত্বের বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। এটি আমার ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করি। আমি সকলের নিকট দোয়া চাই যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি৷'

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা