• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সাম্য হত্যা মামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

   ১৮ মে ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ মে) রবিবার সকালে কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হাসান, সোহেল রানা-আহবায়ক সদর উপজেলা ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন,জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি,কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ রানা,যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ইমন, আরমান আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ।

বক্তারা বলেন, “সাম্য হত্যার বিচার এখনও দৃশ্যমান নয়। তদন্তে গাফিলতি ও মূল আসামিদের গ্রেফতারে বিলম্ব উদ্বেগজনক। অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।”

কুড়িগ্রাম জেলা ছাএদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি  বলেন, “যদি দ্রুত বিচার কার্যক্রম দৃশ্যমান না হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহৎ কর্মসূচির মাধ্যমে রাজপথে নামবে।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন, যা কলেজের মূল ফটক ঘুরে শেষ হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য