• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

   ২১ মে ২০২৫, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে বুধবার (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

সম্প্রতি এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্য অনুযায়ী, ঈদের আগে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে যাত্রার তারিখের ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চালু করা হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।

ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।

যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ([https://railapp.railway.gov.bd](https://railapp.railway.gov.bd)) থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথমবারের মতো টিকিট সংগ্রহের জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং মোবাইলে পাওয়া ওটিপি দিয়ে যাচাই করতে হবে। সঠিকভাবে তথ্য দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে।

টিকিট কাটতে ওয়েবসাইটে লগইন করে যাত্রার তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং ট্রেনের শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্রেনের নাম, আসন পরিস্থিতি ও সময় দেখা যাবে। সিট খালি থাকলে পছন্দের আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে ক্লিক করে ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ই-টিকিট ডাউনলোড হয়ে যাবে। সেই সঙ্গে যাত্রীর ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে।

টিকিটের প্রিন্ট কপি ও বৈধ ফটো আইডি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো কাগজের টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রেলওয়ে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী