• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে ইবিতে মশাল মিছিল

   ২১ মে ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

ঢাবির শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার  (২০ মে) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির নেতাকর্মীরা ।
 
মশাল মিছিলে তাদের ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘তুমি কে আমি কে সাম্য সাম্য’, ‘আমার ভাই মরলো কেনো ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

ছবি: ভিওডি বাংলা

এসময় কেন্দ্রীয় সহসভাপতি জহির রায়হান আহমেদ বলেন, ‘সাম্য হত্যার আজকে ৭ দিন হয়ে গেছে। তবুও ইন্টেরিম কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে এর আগেও আমরা প্রশ্ন তুলেছি। সমাধান হয়নি। তারই পরিণতিতে সন্ত্রাসীর দ্বারা ছাত্রদলের কর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে না পারলে ছাত্রদল বসে থাকবে না। প্রয়োজনে যমুনার উদ্দেশ্যে রওয়ানা হবে। তিনজন আটক করেছে কিন্তু তারা আদৌও জড়িত কিনা এখনও স্পষ্ট করেনি ইন্টেরিম সরকার। ছাত্রদল কর্মী হওয়ায় আপনারা তদন্ত করেছেন না।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্রদল চরম ধৈর্য্যের পরিচয় দিয়ে যাচ্ছে। যদি ছাত্রদল চায় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে।’

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য