• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

   ২১ মে ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পেরর (২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবি মানুষজন এ সেমিনারে অংশ নেন। 

বুধবার ২১ মে দুপুরে কুড়িগ্রাম সদরের পৌর শহর সমাজসেবা কার্যালয়ের এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন, আমরা লোকজ যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশাকরি সমাজসেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবনমান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার সাড়ে চারশো চরাঞ্চলের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করতে পারলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উপকৃত হবে বলে জানান তিনি।

বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহা. হুমায়ূন কবির বলেন, সারাদেশের ১৫০ টি উপজেলায় এক যোগে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট এ দুটি উপজেলায় ১০ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। 

জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুহা. হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কামরুল হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা  মনিরুজ্জামান, মো. শফিকুল ইসলাম ও মো. আবু সুফিয়ানসহ অনান্যরা।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত