• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইবিতে নজরুল জয়ন্তী উদযাপিত

   ২১ মে ২০২৫, ০৬:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নজরুল জয়ন্তী-২০২৫ উপলক্ষ্যে সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বাংলা বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত  মেহমানদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদানসহ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ছবি: ভিওডি বাংলা

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার।

এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারের মুখ্য আলোচক  আবদুল হাই শিকদার বলেন, দেহের সাথে রুহের যেমন সম্পর্ক নজরুলের সাথে বাংলাদেশের তেমন সম্পর্ক। নজরুলকে বাদ দিলে আমাদের যুদ্ধ অর্থহীন হবে, অসাম্প্রদায়িক চেতনা অর্থহীন হবে, নারী অধিকার অর্থহীন হবে। জুলাই বিল্পবে রাস্তার গ্রাফিতিগুলো যারা একেছেন তারা একেকজন নজরুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জুলাই বিল্পবেও তার অবদান আছে বলতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘মানুষ মানুষের জন্য, মানুষের মুক্তি, শৃঙ্খল থেকে বেরিয়ে আসার পথ, বিদ্রোহী গান ও  কবিতার রস সবই তার লেখনীর মধ্যে ফুটিয়ে উঠেছে। নজরুলকে আমরা প্রাসঙ্গিক হিসেবে খুঁজে পেয়েছি। শোষিত সমাজের মুক্তির জন্যে নজরুলের লেখা পদধ্বনিত হয়েছে। সাম্যের কবিতার মাধ্যমে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতে বলেছেন। নজরুল সাম্যের সুর অনন্ত কালে চেতনায় উজ্জীবিত করে গেছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, দরিদ্রের কথা ও চেতনার কথা বলেছেন। তিনি জাগিয়ে তুলেছেন আমাদেরকে। নজরুল আমাদের চেতনার ধ্বনি। আমার গানের সুরে বলি- আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমাদের চেতনা হলো মানবতা ও বিবেকের চেতনা। নজরুল আমাদের মাঝে বারবার ফিরে আসে জন্ম জয়ন্তীতে।’

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য