• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাসায় আগুন

পরিবারসহ অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার


প্রকাশ:  ২২ মে ২০২৫, ০৫:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

খবরটা সঙ্গীতপ্রিয় লোকজন শুনলে হঠাৎ আঁতকে উঠতে পারেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় বৃহস্পতিবার (২২ মে) সকালে আগুন লেগেছিল। ভয়াবহতাও ছিল বেশ। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য পরিবারের সদস্যদের নিয়ে তিনি বেরিয়ে আসতে সক্ষম হন।

ঘটনা সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় বাপ্পা মজুমদারের ব্যান্ড দলছুটের ম্যানেজার শাহান কবন্ধের সঙ্গে। তিনি জানান, সকালে বাপ্পার বনানীর বাসার নিচতলায় একটি ফ্ল্যাটে আগুন লাগে। মূলত বাসাটির ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। তা থেকেই আগুনের সূত্রপাত।

গণমাধ্যমকে বাপ্পা বলেন, ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। এতে ঘাবড়ে যান। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। কী করবেন, তখন বুঝে ওঠতে পারেননি।

বলেন, ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সময় বাপ্পা ছাড়াও বাসায় ছিলেন তার স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা