• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন

   ২৩ মে ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এসব ভবনের নাম পরিবর্তন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫৩৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কিছু স্থাপনার পুনঃনামকরণ করা হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে বিজয়-২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে জুলাই-৩৬ হল, সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড.ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।

তবে, এই নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লিখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ননামা! ক্যাম্পাসের বিভিন্ন ভবন, স্থাপনার নাম পরিবর্তন করবেন এটা কাদের সঙ্গে পরামর্শ করে করেছেন? শিক্ষার্থীদের মতামত দেওয়ার অধিকার ছিল কিনা? আল্টিমেটলি যে সিদ্ধান্ত গুলো নিলো প্রশাসন, তারা কি স্বাভাবিক অবস্থায় মিটিংয়ে বসেছিল? নাকি সুযোগে ৭১ এর উপর দিয়ে ২৪ এর ন্যারেটিভ দাড় করাতে চাইতেছে? ৭১ আমাদের ভিত্তি, ৭১ এর প্রতি এতো বিদ্বেষ ভালো ম্যাসেজ দিচ্ছে না।

নুর আহসান মৃদুল লিখেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনে মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার হয়েছে সে ব্যাপারে একটা আলোচনা হতেই পারে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সেদিন এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য