• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নেত্রকোনা

তারুণ্যের অধিকার বিষয়ক সমাবেশ সফলের লক্ষ্যে যুবদলের প্রস্তুতি সভা


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ০৭:০৫ পি.এম.
শেয়ার করুন 0
তারুণ্যের অধিকার বিষয়ক সমাবেশ সফলের লক্ষ্যে যুবদলের প্রস্তুতি সভা

নেত্রকোনা প্রতিনিধি

তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামি ২৮ মে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পাবলিক হলে জেলা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন রিপন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রস্তুতি সভার ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।

এছাড়াও পৌর যুবদলের আহবায়ক এম. মোকাম্মেল হক রানাসহ জেলার দশ উপজেলা যুবদলের সভাপতিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা আগামি ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করার আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।

এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২
ছবি: সংগৃহীত
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার