• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছুটির দিনেও খোলা আছে সকল সরকারী অফিস

   ২৪ মে ২০২৫, ১২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আজ সাপ্তাহিক ছুটির দিন। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির মধ্যে ২ দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকছে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিক অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে কর্মদিবসের ক্ষতিপূরণ হিসেবে ১৭ মে এবং ২৪ মে, দু’টি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি ও ব্যাংক কর্মচারীদের জন্য শনিবার সপ্তাহিক ছুটির দিন হলেও আজ তার ব্যতিক্রম। আজ খোলা থাকছে সরকারী অফিস ও ব্যাংক।

ঈদুল আযহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় আজ ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার ২৪ মে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আযহার জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির এ পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ছুটির সমন্বয়ে একাধিকবার ছুটির দিনে অফিস চালু রাখার নজির রয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা