• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদযাত্রা

আজ মিলছে ৪ জুনের ট্রেনের টিকিট

   ২৫ মে ২০২৫, ০৯:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৫ মে) ঈদযাত্রার পঞ্চম দিনের অর্থাৎ ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসেবায় সুবিধা নিশ্চিতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আজ ২৫ মে সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বাংলাদেশ রেলওয়ের ঈদ-সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিটই ঈদযাত্রার জন্য নির্ধারিত সময় অনুযায়ী বিক্রি হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে। আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। এরপর ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী