• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

সব সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে : যুবদল সভাপতি


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
সব সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক: 

ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ দেশের সব সংকটে তরুণ প্রজন্ম জাতিকে পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।  

সোমবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন সহযোগী সংগঠনের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুবসদল সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারির শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিল তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতান্ত্রিক কান্ডারি।

লিখিত বক্তব্যে যুবদল সভাপতি বলেন, বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়- তারা গণতন্ত্র রক্ষার সংগ্রামের সম্মুখভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার ধারক। আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়, তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস।

এদিকে আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি অনুষ্ঠিত নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগেরদিন ২৭ মে অনুষ্ঠিত তারুণ্যর ভাবনা জানতে হবে সেমিনার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক আহসান রাজিব, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা