• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

জামায়াত নেতা

এটিএম আজহার খালাস: বামপন্থী ছাত্রসংগঠনের বিক্ষোভ


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে বেশ কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভটি কলা ভবন-কেন্দ্রীয় গ্রান্থগার-চারুকলা-শাহবাগ থানা হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এতে অংশ নিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি, কিন্তু এই সরকার ’৭১-এর যুদ্ধ অপরাধীদের খালাস দেওয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় শীর্ষ সন্ত্রাসীদের বেকসুর খালাশ দেওয়া হলো। এই রায়ের পর আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’ এই আদালতকে তল্পিবাহক বানাবেন না। এই দেশে মুক্তিযুদ্ধের যত সপক্ষের শক্তি রয়েছে, জানতে চান কোন প্রক্রিয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী স্বাধীন বিচার ব্যবস্থার যে আকাঙ্ক্ষা, সেখানে ন্যাক্কারজনকভাবে অন্তর্বর্তী সরকার এই রায়ে মাধ্যমে শেষ পেরেকটুকু ঠুকে দিল। তিন-তিনটি অভিযোগ থাকার পর তাকে বেকুসুর খালাস দেওয়া হলো। কিন্তু এই আজাহার তৎকালীন রংপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক হয়েছেন শিমুল কুম্ভকার, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনাসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা