• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়ার কে? প্রশ্ন রাখেন আমীর খসরু


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৫:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারও বিচার যদি করতে হয়, সেটা বিএনপি করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করেনি, এত ত্যাগ কেউ স্বীকার করেনি।

বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা বিচারের কথা বলছে; শেখ হাসিনার পতন না হলে তারা কোথায় থাকত? কেউ থাকত বিদেশে, কেউ চাকরি করত, কেউ বা ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত। আর আমরা থাকতাম জেলে কিংবা ফাঁসির কাষ্ঠে। সুতরাং, বিচার আমরা করব। আপনাদের ওপর ভরসা নেই।

সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। ৭ বছর আগে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’-এ সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। এমনকি ২ বছর আগে তারেক রহমানও ২৭ দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি গুরুত্বপূর্ণ সংস্কারে ঐকমত্য না হয়, সেই সংস্কার করবে দেশের জনগণ। যতই গুরুত্বপূর্ণ হোক, জনগণের ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত হবে। আপনারা (অন্তর্বর্তী সরকার) সিদ্ধান্ত নেয়ার কে?—এমন প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

শেখ হাসিনার পতন বিষয়ে আমীর খসরু বলেন, খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সেনাপতির ভূমিকা পালন করে স্বৈরাচার পতনের পথ খুলে দিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা