• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রশিবির তার পুরাতন রূপে ফিরে এসেছে: ছাত্র ইউনিয়ন সভাপতি


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৭:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রশিবির তার পুরাতন রূপে ফিরে এসেছে: ছাত্র ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ছাত্র শিবির তার পুরাতন রূপে ফিরে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে হামলার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়।

শুক্রবার (৩০ মে ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে শিবিরের হামলা ও এটিএম আজহারুলের খালাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি ।

মাহির শাহরিয়ার রেজা বলেন, অনেকে বলে ছাত্র শিবির, জামায়াত নাকি ১৫ বছর মজলুম ছিল। এস এম ফরহাদ, সাদিক কাইয়ুম মজলুম ছিলেন না। তারা ছাত্রলীগের নেতা ছিলেন। তারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সেই যুদ্ধে জনগণের বিরোধী অবস্থান নিয়েছিল এই জামায়াত। তাদের বিচার করা হয়নি। আওয়ামী লীগ ২০১৩ সালে জামায়াতের সাথে আঁতাত করেছিল। আমরা শাহবাগে আন্দোলন করেছিলাম। কিন্তু আওয়ামী ট্রাম্প কার্ড খেলেছিল তখন। 

ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, আমরা দেখেছি এটিএম আজহারুলকে পরবর্তী সময়ে বিশেষ আইনের ব্যবস্থা করে তাকে রিভিউ শুনানি দেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় কীসের ভিত্তিতে এটা করা হল তা উল্লেখ করা হল না। কিন্তু আইন উপদেষ্টা এটিকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেন। আমরা এর প্রতিবাদ জানাই। 

তিনি বলেন, আজ পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়নি। কিছুদিন আগে জামাতের আমীর বলেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। আপনারাই তো মুক্তিযুদ্ধই চাননি ।

এ সময় তিনি অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রামে শিবিরের হামলার বিচার নিশ্চিত করার কথা বলেন। সেই সাথে এটিএম আজহারুলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করার কথা বলেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা