• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকার পল্লবীতে

জলাবদ্ধতায় আটকে পড়াদের জন্য খাবার নিয়ে গেলেন আমিনুল


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৯:১৫ পি.এম.
শেয়ার করুন 0
জলাবদ্ধতায় আটকে পড়াদের জন্য খাবার নিয়ে গেলেন আমিনুল

নিজস্ব প্রতিবেদক: 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে দাঁড়াল বিএনপি।

শুক্রবার (৩০ মে) দুপুরে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এলাকাগুলোতে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন।

জানা গেছে, ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, ট ব্লক, কালশী এবং কাফরুলের বেশ কিছু প্লাবিত এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে আমিনুল হক সেখানে ছুটে যান। এরপর দুপুরে দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ চলমান থাকবে।

খাবার বিতরণকালে আমিনুল হক আরও বলেন, জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।

দিনটিতে ঢাকা মহানগর উত্তরের ১৩টি থানা এলাকার বিভিন্ন স্পটে গিয়ে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শাড়ি-লুঙ্গিও বিতরণ করেন আমিনুল হক। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা