• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডা. জুবাইদা রহমান

হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি

   ৩০ মে ২০২৫, ১০:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রতিরোধক ব্যবস্থা প্রযোজ্য। সময়মতো ব্যবস্থা নিলে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে হৃদরোগীদের মাঝে চিকিৎসা সেবা ও হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তার পক্ষে বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি হসপিটাল) সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটু।

এদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলার সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. আজফারুল হাবিব রোজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, মীর শাহে আলম, শহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ।

বাদ জুমা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করে জেলা বিএনপি। এ ছাড়া দুপুর ২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।

এরপর শহরের খান্দার এলাকায় মাদ্রসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করে জেলা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের লেখা হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল