• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন ফ্যাসিবাদী শক্তি দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ

   ৩১ মে ২০২৫, ০৯:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান পরিস্থিতিতে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, ‘পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’ শনিবার (৩১ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নাগরিক সংহতি সমাবেশ’ এ তিনি এমন মন্তব্য করেন।

‘যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামকে দায়মুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে’ গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এই সমাবেশ করা হয়।

আনু মোহাম্মদ বলেন, 'গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা গড়ে উঠেছিল, সেখানে মানুষ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে, সরকার সম্পূর্ণভাবে নির্লিপ্ত। কোথাও তাদের কার্যকর উপস্থিতি নেই। বরং অনেক ক্ষেত্রে হামলা ও নিপীড়নে সরকারি বাহিনীর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘আজ আমরা আশাহত। যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে সংগ্রাম করছেন ছাত্র, নারী বা সাধারণ মানুষ তাদেরই হামলার শিকার হতে হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে ইসলামবিরোধিতার অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও গণতন্ত্রবিরোধী।’

আনু মোহাম্মদ অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে সরকার উল্টো সেই প্রতিবাদকারীদের দমন করছে।’ তিনি বলেন, ‘ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটতে চাইছে একটি চক্র।’

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নারী, শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক যেকোনও স্তরের মানুষ যখন নিজেদের অধিকার আদায়ে মুখ খুলছেন, তখনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আর হামলাকারীরা পার পেয়ে যাচ্ছে, কারণ সরকারের ভেতরে তাদের রক্ষাকবচ রয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী