• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার ইস্যুতে যা বললেন আসিফ নজরুল

   ১ জুন ২০২৫, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ রোববার। এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।”

শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি আপলোড করেন উপদেষ্টা। 

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে।” উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।”

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা বলেন, “নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করব।”

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্জ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী