• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্মারকলিপি দেয়া হবে ৩ উপদেষ্টাকে

আজও সচিবালয়ে বিক্ষোভ

   ১ জুন ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া উপলক্ষ্যে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

রোববার (১ জুন) খাদ্য উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মচারীরা। সকাল ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। 

বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ প্রসঙ্গে সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা স্মারকলিপি দেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়েছি। তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবো। আমরা সরকারের কাছ থেকে ঈদের আগেই আগে ভালো খবর চাই। নাহলে ঈদের পরে আরও অন্যান্য দাবি যুক্ত করে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।'

এর আগে গত বৃহস্পতিবার রবি ও সোমবার পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী