• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০২:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে মালেশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। মালেশিয়া শাখা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মো. মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দাতো আরিফ বিলাত, কুয়ালালামপুর মহানগর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও চৌকিট শাখা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম জহির।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চৌকিট শাখা বিএনপি সাধারণ সম্পাদক সুমন হোসেন, মসজিদ ইন্ডিয়া শাখা সভাপতি উজ্জ্বল, পুডু শাখা সভাপতি ইলিয়াস প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল মিয়া, শওকত ভুঁইয়া, মিজান, মঞ্জু, মোস্তফা মিয়া, শ্রমিক দল সহ- সভাপতি কামাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

অনুষ্ঠানে স্থানীয় মালয়েশিয়ান প্রায় শতাধিক এতিম ছাত্রদের উপস্থিতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ ইশফাক হোসেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক