• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেলিমা রহমান

‘মব জাস্টিস’ হচ্ছে অন্তর্বর্তী সরকারের নাটক

   ১ জুন ২০২৫, ০৮:০৯ পি.এম.

নরসিংদী প্রতিনিধি: 

‘মবকে’ অন্তর্বর্তী সরকারের ‘নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে? এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা—সরকার এই নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা তারা দেখছেই না। আইন-শৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভ টিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন? আইন-শৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন? আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।’
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনাসভা শেষে খাবার ও ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সেলিমা। জেলা মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল