• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

‘এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন’ জানালেন রাশেদ


প্রকাশ:  ২ জুন ২০২৫, ১২:৪১ পি.এম.
শেয়ার করুন 0
‘এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন’ জানালেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক: 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের মাস্টারমাইন্ড তিনজন। তারা হচ্ছেন- নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি জানান তিনি।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপি মাস্টারমাইন্ড। এটি কোনো স্বাভাবিক দল নয়। এই দল সরকারের আশীর্বাদপুষ্ট দল। নাহিদ অন্তর্বর্তী সরকারে থাকাবস্থায় এনসিপি গঠনের কার্যক্রম শুরু হয়। যখন তিনি উপদেষ্টা ছিলেন, আসিফ-মাহফুজ তো এখনো আছেন—তাদের তিনজনের মাধ্যমে এ দল গঠনের প্রক্রিয়া শুরু হয়।

বাকিরাও সম্পৃক্ত ছিলেন—কিন্তু এই তিনজন হলেন মূল মাস্টারমাইন্ড।’

নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায় এই দল গঠনের সমস্ত প্রক্রিয়া আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিভিন্ন পক্ষকে সেই দলে যুক্ত হওয়ার জন্য ডাকা হয়েছে। আমরা এই বিষয়গুলো কীভাবে জানলাম? আমাদের কতিপয় নেতাদের তারা প্রলোভন দেখিয়েছেন এবং দলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন। নাহিদ একটা মিথ্যা কথা বলেছেন।

বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। তিনি গণঅভ্যুত্থানের নায়ক। আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ছেলেটা অনেক সংগ্রাম করেছে। তিনি প্রেস ব্রিফিং করা অবস্থায় কীভাবে মিথ্যা বললেন! তিনি বলেছেন যে, মাহফুজ-আসিফ এই দুই উপদেষ্টা এনসিপির সঙ্গে সম্পৃক্ত না—এই কথাটা মিথ্যা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আসিফ মাহমুদ, মাহফুজ আলম এখনো দলের সঙ্গে সম্পৃক্ত এবং তারা সরকারে রয়েছেন এনসিপির প্রতিনিধি। যতক্ষণ না পর্যন্ত তারা দল গঠন করেছে তার আগ পর্যন্ত তারা গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার প্রতিনিধি ছিলেন।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা