• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অমীমাংসিত বিষয়ে একমত হতেই দ্বিতীয় দফার বৈঠক: ড. রীয়াজ

   ৩ জুন ২০২৫, ০১:০০ পি.এম.
জাতীয় কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
তত্ত্বাবধাক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের ইস্যুতে ঐকমত্যের জন্য আহ্বান জানিয়ে কমিশনের সহ-সভাপতি ড আলী রীয়াজ বলেছেন, আলাদা করে নয় সবার মতামতের ভিত্তিতে অমীমাংসিত বিষয়ে একমত হতেই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার এ বৈঠক।

মঙ্গলবার (০৩ জুন) সকালে রাজধানীর ফরেন সাভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্ব এ বৈঠক চলছে।

 অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনায় প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তারা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আশরাফ আলী আকনসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
 
বিষয়ভিত্তিক আজকের আলোচনায় চারটি মূল বিষয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তথা দলের বিপক্ষে ভোটদান, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্ন-কক্ষের নারীদের ১০০ আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করবেন দলগুলোর নেতারা।
 
নির্বাচন কমিশনের সুপারিশের মধ্যে তত্ত্বাবধাক সরকারের মেয়াদ চার মাস করা, তত্ত্বাবধাক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের ইস্যুতে ঐকমত্যে জন্য আহ্বান জানিয়ে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, আলাদা করে নয় সবার মতামতের ভিত্তিতে অমীমাংসিত বিষয়ে একমত হতেই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার বৈঠক। এ সময় জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তৈরি অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

ভিওডি বাংলা/ এমপি
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা