• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

সংবাদ সম্মেলনে জামায়াত আমির

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন চায় জামায়াত


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ০২:০৫ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। তবে এপ্রিলের পরে গেলে সেটা ঠিক হবে না। কিন্তু ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় দলটি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন চান তারা বলে জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম বিদায় নেইনি। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রতীক ফিরিয়ে দেবেন। তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপার থেকে উঁকিঝুঁকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ জানান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা